মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শ্রদ্ধায় পেলেকে স্মরণ মেসি রোনালদো এমবাপ্পেদের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

আটলান্টিক মহাসাগরে বিলীন হয়ে গেলেন এডসন অ্যারান্টেস ডো নাসিমেন্তো, বিশ্ব ফুটবল যাকে দীর্ঘ আট দশক চিনে এসেছে ‘পেলে’ নামে।

দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন বিশ্ব ফুটবলের সবথেকে বড় সুপারস্টার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল সম্রাট।

ফুটবলের রাজার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ব্রাজিলের অনেক ফুটবালরই শ্রদ্ধা জানিয়েছেন।

পেলের মৃত্যুর খবর পেয়ে তার ছবির সঙ্গে নিজের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর