মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

ভাঙ্গুড়ায় সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:1.0000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2097152;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 376.21777;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেই সাথে গ্রামটি খেলাধুলোর চর্চা আলাদা উল্লেখ্যের দাবি রাখে। সে চর্চার সূচনাকাল বলা যায় নব্বই দশককে। ওই দশক থেকেই ডাং-গুলি, কবাডিকে পাশ কাটিয়ে আধুনিক খেলা ক্রিকেট একটু একটু করে শুরু হয়। পরে তা প্রবল আকার নেয়। “জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয়, খেলোয়াড়দের মানসিকতাই আসল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঝবঝবিয়া যুবসমাজ কর্তৃক আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় ঝবঝবিয়া সিনিয়র ক্রিকেট একাদশ ও ঝবঝবিয়া জুনিয়র ক্রিকেট একাদশ।

 

ঝবঝবিয়া সিনিয়র ক্রিকেট একাদশের ক্যাপ্টেন মো: মনিরুল ইসলাম মনির নেতৃত্বে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ঝবঝবিয়া সিনিয়র একাদশ নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। দলের ব্যাটসম্যানদের দায়িত্বশীল পারফরম্যান্সের ফলে তারা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়।

 

ঝবঝবিয়া জুনিয়র একাদশের ক্যাপ্টেন আশিকুর রহমান আশিকের নেতৃত্বে ১৩৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ঝবঝবিয়া জুনিয়র একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ফলে ৪ রানের ব্যবধানে বিজয়ী হয় ঝবঝবিয়া সিনিয়র একাদশ।

 

খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সিনিয়র দলের মকবুল হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তিনি একাই ৩ উইকেট শিকার করেন এবং ৩১ রান করেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একই সাথে জুনিয়র দলের আমির হামজা ৫০ রান করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

এছাড়াও ঝবঝবিয়া সিনিয়র ক্রিকেট একাদশের খেলোয়াড় হিসেবে ছিলেন, আমজাদ হোসেন, রিয়াদ আলী, আল-আমিন, জিয়ারুল ইসলাম, রনি আহমেদ, জাকিরুল ইসলাম, স্বাধীন ইসলাম, আশিক ইসলাম ও আতিক ইসলাম।

ঝবঝবিয়া জুনিয়র ক্রিকেট একাদশের খেলোয়াড় হিসেবে ছিলেন, আকাশ ইসলাম, রবিন আলী, মাজেদুল ইসলাম, আশিক ২, রাতুল ইসলাম, শান্ত ইসলাম, শাকিব ইসলাম, মামুন ইসলাম, হৃদয় আলী।

প্রীতি ম্যাচটি উপভোগ করতে এলাকার শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়।

আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর