মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনায় আহত -৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:১০ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির সময় দুর্বৃত্তের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে৷ গুলিবিদ্ধরা হলেন, ঈশ্বরদী পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মো. মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার মো. রওশন আলমের ছেলে মো. রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার মো. পিরু হোসেনের ছেলে মো. নাজমুল হাসান রিসাদ, শেখপাড়া এলাকার মো. বাবলু হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম ও মহিদুল ইসলাম। গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধদের ভাষ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামিলীগের সন্ত্রাসবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হলে অতর্কিত হামলা চালায় ছাত্রদলের নেতা-কর্মীদের। এসময় দুর্বৃত্তদের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়৷ এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে প্রতিপক্ষ কারা এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর