মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মো. রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম বাজারে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা অফিস।
সোমবার (২৩ নভেম্বর) চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের মুলগ্রাম বাজারে রঞ্জিত মুদী দোকানের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষভাবে তৈরি একাধিক প্যাকেট ও পোটলায় রাখা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার ইসমাইল হোসেন (২৫) এবং সাঁথিয়া উপজেলার সুমন (২৬)। তাঁরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর