মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

মো. রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মথুরাপুর ইউনিয়ন সেক্রেটারি এস এম মহিরকে (২৭) আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহির সারোরা গ্রামের মৃত মাতাব হোসেনের ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন।
চাটমোহর থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় তাকে আটক দেখিয়ে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর