মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও হুইলচেয়ার তুলে দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওপেন চৌধুরী, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উঠান, সাধারণ সম্পাদক চান মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সেলাই মেশিন পেয়ে দুস্থ নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন। অন্যদিকে হুইলচেয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করার পাশাপাশি তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর