“ ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” -প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১০ -১৪ বছর বয়সীদের ১০ ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মূল উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্থানীয় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ ক্রীড়াপ্রেমিরা। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাধানগর বনাম তোড়িয়া ইউনিয়নের বালিকা দলের ফুটবল খেলার মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। উদ্বোধনী খেলায় রাধানগর ইউনিয়ন তোড়িয়া ইউনিয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়,সহকারী কমিশনার (ভূমি)প্রশান্ত কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আবু রায়হান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম (মানিক) প্রমুখ। এ ছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি, চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ক্রীড়া শিক্ষকবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকটুনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা।