রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন সহ

মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৬:০০ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন সহ উপকারভোগী পরিবারদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারী এলাকার আশ্রয়ন-২ প্রকল্পের বরাদ্দকৃত ‘ক’ শ্রেণির নতুন ঘর পরিদর্শন শেষে উপকারভোগীদের মাঝে খাদ্য সমাগ্রীর প্যাকেজ( চাল,ডাল, লবন, আলু ও সোয়াবিন তেল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে খাদ্য সামগ্রীর প্যাকেজ অন্যান্য উপকারভোগীদের বাড়ীতে পৌছে দেয়া হয়। পরিদশর্ন ও বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, বারঘাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জু আহম্মেদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ। উপজেলা নির্বাহী অফিস সুত্রে প্রাপ্ত তথ্যমতে আটোয়ারী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিন দফায় ১৯০ টি ঘর বরাদ্দ পাওয়া যায়। প্রথম দফায় ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৭০টি, দ্বিতীয় দফায় ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৭০টি এবং তৃতীয় দফায় ১কোটি টাকা ব্যয়ে ৫০টি ঘর নির্মিত হচ্ছে। এরমধ্যে ১৪৫টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে।বাকী ৪৫টি ঘরের কাজ চলমান রয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৯০টি ঘরের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা।

 

 

#চলনবিলের আলো / আপন

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর