মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত

ডা. এম. এ. মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ২টায় পাকুটিয়া ইউনিয়নের আগতাড়াইল গ্রামের জানে আলম জানুর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ হারুন, মোকনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, পাকুটিয়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. মানিক মিয়া পলাশ, সহ-সভাপতি মো. তানভির আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জানে আলম (জানু) প্রমূখ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পাকুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুফতী মো. শফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর