মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বান্দরবানের লানার আজিজনগরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি’র সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১’ই জানুয়ারী (শনিবার) সকাল ১০ঘটিকার সময় আজিজনগর সাংগঠনিক থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
কৃষকদলের সদস্য সচিব মোঃ জুবাইরুল ইসলাম এর সঞ্চালনায় ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি। এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু, সদস্য আবু তাদের, জেলা যুবদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাছুল,সম্পাদক আরিফুল হক চৌধুরী,আজিজনগরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেনসহ অন্যান্যরা নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী বলেন,আপনারা কয়েকটা দিন কষ্ট করে বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানকে এ আসনটি তুলে দিন,আগামী পাঁচ বছর আপানদের সকল দাবিদাওয়া পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি বলেন, যদি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে পরিবারের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে।খেলাধুলার উন্নতির জন্য তরুণদের সাথে নিয়ে কাজ করারও আশ্বস্ত করেন এ প্রার্থী। তিনও আরও বলেন,সকল সম্প্রদায়ের মানুষদের সাথে সম্প্রীতির বান্দরবান ও আজিজনগর গঠন হবে।
শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে কাজ করা হবে। আপনারা ১২তারিখ ভোট দিন,আমরা ৫বছর আপনাদের কাছে দায়বদ্ধ থাকব। বিশ্বনবী যেভাবে মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের সকলের মধ্যেও শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন, এখানেও সবাই শান্তিতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর