রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ৮৭২৫জন দুঃস্থর মধ্যে খাদ্য ও নগদ অর্থ সহায়তা বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৫:১৯ অপরাহ্ণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ৮৭২৫জন দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান।
এরমধ্যে ৪হাজার ৪শ ৭৫জন দুঃস্থরা পাবেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার চাল (ভিজিএফ) এবং করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দর ২১লাখ ২৫হাজার নগদ টাকার বিপরীতে ৪হাজার ২শ ৫০জনের মধ্যে নগদ ৫শ টাকা করে বিতরণ শুরু করেছে ইউনিয়ন পরিষদগুলো।
শনিবার সকাল দশটায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু’র সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর খাদ্য ও অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
অন্যদিকে একই দিন সকালে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার ইউনিয়নের ট্যাগ অফিসারদের উপস্থিতিতে দুঃস্থদের মধ্যে ১০কেজি করে চাল ও ৮৫০জনকে নগদ ৫শটাকা করে বিতরণ কার্যক্রম শুরু করেছেন। করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতি ইউনিয়নে প্রতিদিন ৩টি করে ওয়ার্ডের সুফলভোগীদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করার কথা জানিয়েছেন চেয়ারম্যানগন।
সূত্র মতে, রাজিহার ইউনিয়নে ৮৮৭জন, বাকাল ইউনিয়নে ৭২৩জন, বাগধা ইউনিয়নে ৮৪২জন, গৈলা ইউনিয়নে ১২শজন ও রতœপুর ইউনিয়নে ৮২৩জনসহ মোট ৪হাজার ৪শ ৭৫জন দুঃস্থকে ১০কেজি করে চাল প্রদান করা হবে। এছাড়াও প্রতি ইউনিয়নে ৮শ ৫০জনকে নগদ ৫শ টাকা করে অর্থ সহায়তা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর