রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে ধর্মঘট প্রত্যাহার বাস চলাচল শুরু

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ

বাস মালিক ও শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে অবশেষে ধর্মঘট প্রত্যাহার করায় ১৭ রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, বৃহস্পতিবার কথিত শ্রমিক নেতা সুলতান মাহামুদ তার লোকজন নিয়ে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ও মালিক নেতাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে প্রথম দফায় বৃহস্পতিবার বাস চলাচল বন্ধ রাখা হলেও প্রশাসনের আশ্বাসে চার ঘন্টা পর বাস চলাচল শুরু হয়। তবে প্রশাসনের আশ্বাসে মামলা দায়ের করা হলেও শুক্রবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় সকাল ১০টার দিকে রূপাতলী থেকে বরিশাল বিভাগের ১৭ রুটে পুনরায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকেও আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার ব্যাপারে রূপাতলীস্থ জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু বলেন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন আমাদের শ্রমিক নেতাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি সিটি মেয়র জনসাধারণের ভোগান্তি লাঘবে আন্দোলন প্রত্যাহারের জন্য বলেছেন। আমরা তার হস্তক্ষেপে জনগণের ভোগান্তি কমাতে বাস চালনা শুরু করেছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর