রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোভিড-১৯ প্রতিরোধ যুদ্ধে মানুষের পাশে ঝিনাইদহ অফিসার্স ফোরাম

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ

কোভিড-১৯ প্রতিরোধ যুদ্ধে ঝিনাইদহের মানুষের পাশে সার্বক্ষণিকভাবে রয়েছে ঝিনাইদহ অফিসার্স ফোরাম।ঝিনাইদহ জেলার বিভিন্ন পেশায় চাকরিরত কৃতি সন্তানদের নিয়ে গঠিত এই ফোরামের পক্ষ হতে আজ ঝিনাইদহ জেলার প্রতিটি ইউনিয়নের দুটি কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য ১টি করে সর্বমোট ১৩৪টি পালস অক্সিমিটার এবং জেলা ও উপজেলা হাসপাতালে ব্যবহারের জন্য ২০০টি এনআরবি মাস্ক সরবরাহ করা হয়। ফোরামের সভাপতি পরিকল্পনা কমিশনের সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. জেড এম পারভেজ সাজ্জাদ এর নির্দেশনায় ফোরামের সদস্য ও জেলা তথ্য অফিসার ঝিনাইদহ জনাব মোঃ আবুবকর সিদ্দীক ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-উর-রশিদের নিকট এ সকল চিকিৎসা সহায়ক উপকরণ তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব মোঃ রাজীবুল ইসলাম খান,অতিরিক্ত জেলা প্রশাসক, ঝিনাইদহ,জনাব মোঃ বজলুর রশিদ,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা,ঝিনাইদহ, জনাব সুচন্দন মন্ডল, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ,জনাব মোঃ রাসেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার, ঝিনাইদহ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর