মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সেনা অভিযানে গুইমারা থেকে ইউপিডিএফের ৪জন আটক

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১২:৩৮ অপরাহ্ন

গুইমারা রিজিওনের আওতাধীন খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সহ বিভিন্ন  এলাকায় অবৈধ অস্ত্র,রাষ্ট্রবিরোধী পোস্টার,চাঁদা আদায়ের বই সহ ইউপিডিএফ(মূল)দলের ৪জনকে আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৯জুন মঙ্গলবার) গুইমারা রিজিওনের আওতাধীন বাইল্যাছড়ি সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।অভিযানে অবৈধ ১টি এলজি অস্ত্র,রাষ্ট্রবিরোধী ৩০টি অবৈধ পোস্টার,৫টি মোবাইল,১টি চাঁদা আদায়ের বই, সহ ইউপিডিএফের (মূল) দলের ০৪জন কে আটক করে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।আটককৃতরা হলেন,বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা(৫০),জুকের মারমা(১৯),উকাচিং মারমা(২৮)ও থোইচিং মারমা(২০)।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর