মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সাতক্ষীরা মাছখোলা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সুরমান আলী কতৃক টাকা আত্মসাতের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১, ৭:২৮ অপরাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া সরকারি প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক সুরমান আলী কতৃক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য ২৫০০০+২৫০০০=৫০০০০/= টাকা সরকার কতৃক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই টাকায় জিনিসপত্র ক্রয় না করে টাকা আত্মসাত করেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ইস্কুল ম্যানেজিং কমিটি সহ অভিভাবক সদস্যরা বাদী হয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি অভিযোগ দায়ের করেছে । সাতক্ষীরা সদর প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা এর কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, তদন্তের জন্য একটা টিম গঠন করেছি। আগামীকাল ২৮.০৬.২১ তারিখ ঘটনাস্থলে এ টিম তদন্ত করবে। এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুর ইসলাম মগরেব এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ আত্মসাতের ঘটনা সত্য। প্রধান শিক্ষককে এক মাসের মধ্যে স-সন্মানে বিদ্যালয় থেকে অন্য স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছে। তিনি আরোও বলেন, এ বিষয় প্রধান শিক্ষকের নাম্বারে আমি নিজে ফোন করে ২৫ হাজার টাকার বিষয়ে জানতে চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমান আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যতই লেখালেখি করুক না কেন আমার কোন কিছুই হবে না ? কারণ আমি সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক সহকারী অফিসার মাছুম বিল্লাহ সহ সহ সকলকে ম্যানেজ করে চলি।

অভিভাবক সদস্য ইদ্রিস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ অনিয়মের বিষয়ে আমি বাদী হয়ে অভিযোগ করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানাচ্ছি। পশ্চিম মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমান আলীর ক্ষমতার দাপট দেখে হতভাগ হয়েছে স্কুল কমিটির সভাপতিসহ এলাকাবাসী। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর