মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় গাইড ওয়াল ধ্বসে পড়ায় হুমকির মুখে সেনগাঁতী ব্রীজ

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ব্রীজের গাইড ওয়াল ধ্বসে পড়ায় যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। সে সাথে সেতুটি হুমকির মুখে পড়েছে । বিগত ২০১৭-১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়ার সেনগাঁতী সড়কে একটি ব্রীজ নির্মাণ করা হয়। প্রায় ৪০ ফুট দীর্ঘ ব্রীজটি হয়ে বিভিন্ন এলাকার লোকজন পায়ে হেটে ও বিভিন্ন বাহনে চলাচল করে থাকে। জানা যায়, গত ক’দিনের ভারী বৃষ্টিপাতে ব্রীজটির গাইডওয়ালের দীর্ঘ অংশ ধসে গেছে।

এ ব্যাপারে দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী বলেন, গত ক’দিনের ভারী বৃষ্টিপাতে গাইডওয়ালটি ধসে গেছে। এতে যাতায়াত ব্যবস্থায় বেশ সমস্যা দেখা দিয়েছে।

উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া জানান, কোন ভাবে যে কোন পথে বৃষ্টির পানি ঢুকে পড়ায় গাইড ওয়াল ধ্বসে গেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধ্বসে পড়া গাইড ওয়াল পুঃনির্মানের বিষয় জানানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর