বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জন গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের পৃতক অভিযানে প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার গৈলা গ্রামের মৃত মৌজে আলী বেপারীর ছেলে ১বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী তসলিম বেপারীকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসআই খায়রুল ইসলাম গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তসলিম সিআর ৫/১৫ চেক জাঁলিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। আদালত আসামী তসলিমের অনুপস্থিতিতে এক বছরের কারাদন্ড ও চেকের সমপরিমান অর্থ ৩৪৭৭৭টাকা জমা দেয়ার আদেশ দেন।

অন্যদিকে একই রাতে এএসআই সোহাগ অভিযান চালিয়ে উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মজিবর রহমান তালুকদারের ছেলে মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী তসলিম বেপারীকে বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানুর রহমানকে আদালতে প্রেরন করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর