রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় স্বাস্থ্য বিষয়ে সন্মাননা পুরস্কার পেলেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১, ৭:৫০ অপরাহ্ন

চলমান করোনা-১৯ ভাইরাস মোকাবেলায় জনগণের স্বাস্থ্য সেবা সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে বাংলাদেশ গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে বুধবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় যাদুঘর মিলনায়তনে দেশের সফল চেয়ারম্যান হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের মহাসচিব টি, আই, এম নুরুননবী চৌধুরী। এ সময় বাংলা নিউজ ২৪, বিবিসি বাংলা, ডিবিসি ২৪ নিউজ, বাংলাদেশ প্রতিদিন, প্রজন্ম কন্ঠ ও আমাদের সময় প্রত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ইতিপূর্বে ২০২০ সালে বিশ্ব জনসংখ্যা দিবসে মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি শ্লোগান কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে চেয়ারম্যান শওকাত ওসমানকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন।

সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সম্মাননা ও ক্রেষ্ট প্রাপ্তিতে জানান, কোভিড-১৯ ভাইরাস মোকাবেলা, প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে ইউনিয়নবাসিকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্য বিষয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আমার কাজের মূল্যায়ন করে আমাকে পুরস্কৃত করার জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর