বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় দুই চোরকে গণধোলাই দিয়েছে জনতা। পালিয়েছে অপর এক সদস্য। পুলিশ দুই চোরকে অবরুদ্ধতা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুরি মামলায় আদালতে প্রেরণ করেছে।

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মোয়াজ্জেম পাইকের ব্যাটরী চালিত অটোভ্যান ও একই গ্রামের সুমন মৃধার মাহিন্দ্রর ব্যাটার চুরি হয়। চোর চক্রের সদস্যরা শনিবার ভোর রাতে চোরাই মালামাল নিয়ে রাংতা বাজার অতিক্রমকালে রাংতা গ্রামের কালাম সরদারের ছেলে সাইফুল সরদার ভ্যানে তাদের দেখে সন্দেহ হলে তাদের থামতে বললে চোরেরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সাইফুলের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় চোর চক্রের অপর সদস্য ভুরঘাটা এলাকার কুদ্দস পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলো গৌরনদী থানার উত্তর বিজয়পুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে লাভলু খান (৩৫) ও কালকিনী থানার বাজারচর গ্রামের গৌরাঙ্গ মন্ডলের ছেলে অজিত মন্ডল (৩৫)।

খানায় খবর দেয়া হলে এসআই আব্দুর রহমান সঙ্গিয় ফোর্স নিয়ে শনিবার সকালে গণধোলাইয়ের শিকার অবরুদ্ধ দুই জনকে আটক করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যান।

এ ঘটনায় সুমন মৃধার বাবা সেলিম মৃধা বাদী হয়ে আটক দুইজনসহ জ্ঞাতনামাদের আসামী করে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেন, নং-৭(১২.৬.২১)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান জানান, চুরি যাওয়া অটোভ্যান ও ব্যাটারী আটককৃতদের হেজফাজত থেকে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর