রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় বজ্রপাতে ২ জন নিহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১, ১০:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার বিকেলে বজ্রপাতে আলাদা ভাবে ২ জায়গায় ২ জন নিহত হয়েছে । বিকেল পাচটার দিকে বজ্রপাতে স্কুল ছাত্র ফরিদুল ইসলাম (১৬) মারা গেছে । উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ( মেম্বর) মোঃ আব্দুল কুদ্দুস তথ্য নিশ্চিত করে জানান, তার ওয়ার্ডের আগ দীঘলগ্রামের শাহেদ মিয়ার ছেলে বজ্রপাতে নিহত ফরিদুল ইসলাম উধুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে বাড়ীর পাশে মাঠে কাজ করা কালে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ( মেম্বর) মোঃ শাহ আলম তথ্য নিশ্চিত করে জানান তার নিজ আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) বিকেলে বজ্রপাতে নিহত হয়েছে । সে বাড়ীর পাশের ধরাইল বিলে হাঁস আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর