শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

আগৈলঝাড়ায় কিশোরী গৃহবধু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১০ জুন, ২০২০, ৩:৪১ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরী গৃহবধুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, বরিশাল সদরের বাজার রোডের বাসিন্দার স্ত্রী আগৈলঝাড়ায় একটি সরকারী অফিসে কর্মরত কিশোরী গৃহবধু (১৪) কাজের সুবাদে আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। গৃহবধুর সাথে পাশ্ববর্তি বাড়ি পশ্চিম সুজনকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে মুন্না মোল্লা (২২) এর অবাধ যাতায়াতের সুবাদে মুন্না বিভিন্ন সময় তার ঘরে নিয়ে গৃহধুকে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন এজাহারের বরাত দিয়ে জানান, ১০মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মুন্না তার বন্ধু ও এক নারী সহযোগীর সহযোগীতায় গৃহবধুকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক মুন্না ও তার চার সহযোগীদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় রবিবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন, নং-৫ (৭/৬/২৯)।

মামলা দায়েরের পরদিন সোমবার ধর্ষিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন ও আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বুধবার সকালে কৌশলে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ধর্ষক মুন্নাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর