রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় নির্মাণ কাজ এগিয়ে চলছে রেলওয়ে ওভারপাস সড়ক

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১, ৬:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের এমপি তানভীর ইমাম এর একান্ত প্রচেষ্টায় উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে। এটি উল্লাপাড়া রেল স্টেশনের পুর্ব পাশে নির্মিত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এর জন্য প্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ময়েন উদ্দিন বাশী লিমিটেড এর নির্মাণ কাজ করছে বলে জানা যায়। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর একান্ত প্রচেষ্টায় ওভারপাসটির নির্মাণ কাজ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি জনদাবি পূরণ হতে যাচ্ছে। নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া আরএস বাসষ্ট্যান্ডের কাছাকাছি ঢাকা-ঈশ্বরদী রেল পথের উপর প্রায় ২শ ৬৭ মিটার দীর্ঘ ওভারপাস এবং ওভারপাসের উভয় পাশের প্রায় ৫শ মিটার মহাসড়ক ও ওভারপাস ঘিরে সড়কপথ নির্মাণ কাজ চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর