মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

মেলান্দহে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা-স্বামী আটক 

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ১:০০ অপরাহ্ন

নিজ ঘরে পিটিয়ে ও শ্বাসরোধ করে স্ত্রী তানিয়া আক্তার (২৫) কে নির্মমভাবে হত্যার অভিযোগে স্বামী আবু তাহের(৩৬)কে আটক করেছে পুলিশ। আটক আবু তাহের জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় নূর ইসলামের ছেলে। ২ জুন সকালে ওই ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তানিয়া পাশের নয়ানগর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাসান আলীর মেয়ে।

স্থানীয় প্রতিবেশী সূত্র জানায়, ২ জুন সকাল ৭টার দিকে পারিবারিক মনোমালিন্যের জের ধরে শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে নিজ বাড়িতে আওয়ামী লীগনেতা আবু তাহের ও তার স্ত্রী তানিয়া আক্তারের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে ভয়ে তানিয়া ঘরে ঢুকে স্টিলের দরজা ভেতর থেকে আটকে দেন। এ সময় আবু তাহের দরজা ভেঙে ঘরে ঢুকে তানিয়াকে প্রথমে লাঠি দিয়ে বেদম পেটায়। এরপর তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করে। তাদের সংসারে এক ছেলে তানভীর (৫) ও এক মেয়ে শিশু তাহিয়া(১০) মাস, সন্তান রয়েছে। ঘটনা জানতে পেরে মেলান্দহ থানা পুলিশ ২ জুন দুপুরে ওই গৃহবধূর স্বামী আবু তাহেরকে আটক করেছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। বিকেলে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম ময়নুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তানিয়ার মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে। নিহত তানিয়ার বাবা পান সুপারি ব্যবসায়ী মো. হাসান আলী বলেন, তানিয়ার খালার কাছথেকে তাহের ৩-লক্ষ টাকা ধারনেয় বলে জানাগেছে।  আমার মেয়ের জামাই আবু তাহের তার দুই শিশুসন্তানসহ মেলান্দহের ভাড়া বাসায় থাকতেন। গেল ঈদের পর আবু তাহের স্ত্রী-সন্তান নিয়ে তার নিজ বাড়িতে চলে যায়। তাদের মধ্যে মাঝেমধ্যে ছোটখাট ঝগড়া বিবাদ হতো। আবার মিলমিশ হয়ে সংসার করে আসছিল। কিন্তু আজকে সকালে কি কারণে যে তাহের তানিয়াকে হত্যা করল তা বলতে পারছিনা। আমার মেয়ের হত্যার বিচার চাই। তাহেরকে আসামি করে থানায় মামলা দায়ের করবো।মেলান্দহ থানার অফিসার ইনচা এম এম ময়নুল ইসলাম বলেন, নির্যাতনের কারণে নিহত তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় শ্বাসরোধের জখম পাওয়া গেছে। তার স্বামী আবু তাহেরকে আটক করা হয়েছে। দির্ঘ দিন যাবৎ স্বামী-স্ত্রীর ঝগড়ার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে । নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলা নং -৫।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর