শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২০, ৯:৫২ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

দাবীকৃত যৌতুকের চার লাখ টাকা দিতে না পারায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে তার বাবার বাড়িতে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের। শনিবার সকালে নির্যাতিতা গৃহবধু লাবনী আক্তার জানান, গত দশ বছর পূর্বে চেঙ্গুটিয়া গ্রামের কাদের হাওলাদারের পুত্র শাহাদাত হাওলাদারের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

 

বিয়ের পর বিভিন্ন অযুহাতে তার স্বামী প্রায়ই তাকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাঁপ দিয়ে আসছিলো। এমনকি যৌতুকের জন্য শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তিনি আরও জানান, গত কয়েকদিন পূর্বে স্বামী শাহাদাত হাওলাদার ব্যবসা করার কথা বলে তার (লাবনী) বাবার বাড়ি থেকে চার লাখ টাকা এনে দিতে বলে।

 

টাকা দিতে অস্বীকার করায় তাকে অমানুষিক নির্যাতন করে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর