মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ার সড়াতৈলে গ্রামবাসীর উদ্যোগে অচল রাস্তা সচল

কে,এম আল আমিন :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা-সড়াতৈল উচ্চ বিদ্যালয়েরর অচল কাঁচা সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে সচল করেছে সড়াতৈল গ্রামবাসী। সড়াতৈল গ্রামবাসীর উল্লাপাড়া উপজেলা সদর, হাটিকুমরুল গোলচত্বরসহ জাতীয় মহাসড়কে যাতায়াতের একমাত্র রাস্তা এইটি। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুভোর্গ পোহাচ্ছেন স্থানীয় লোকজন। সড়াতৈল গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম, সমাজ সেবক মাহমুদুল হাসান বাবলা, রাঙ্গা তালুকদার অভিযোগসহ অনেকেই জানান, আমডাঙ্গা-সড়াতৈল উচ্চ বিদ্যালয় রাস্তাটির সংস্কার ও পাকাকরণের জন্য দীর্ঘদিন ধরে বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বরের কাছে আবেদন, নিবেদন করে আসছেন। মাঝে ইউনিয়ন পরিষদ থেকে একবার নামকাওয়াস্তে রাস্তাটি সংস্কার করা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। বর্ষা বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে রাস্তার মাটি। ফলে রাস্তার মাঝে মাঝে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত আর খানাখন্দ। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তায় একহাঁটু কাঁদা জমে যায়। পানিতে পূর্ণ হয়ে কাঁদায় গর্তগুলো বোঝা যায় না। ফলে স্কুলের শিক্ষার্থী সহ গ্রামের লোকজন যাতায়াত করতে গিয়ে অনেকেই নাজেহাল হয়েছেন। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের এই পথে চলতে গিয়ে বর্ষা মৌসুমে গর্তে পড়ে বই খাতা ও পোশাক নস্ট হয়ে গিয়েছে। ফিরে যেতে হয় তাদের বাড়িতে। কোন যানবাহনও চলাচল করতে পারেনা এই অচল রাস্তায়। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে অবহিত করলেও তিনি কোন কার্যকর ব্যবস্থা নেননি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। ফলে গ্রামের লোকজন নিজেরা বৈঠক করে স্বেচ্ছাশ্রমে এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। তারা ১৫/২০ জন করে পালাক্রমে ১ সপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এক সপ্তাহ ধরে শুরু হয়েছে এই সংস্কার কাজ। এ ব্যাপারে বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই রাস্তাটির খারাপ অবস্থার কথা স্বীকার করে বলেন, এর আগে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে রাস্তাটি একাধিকবার সংস্কার করা হয়েছিল। কিন্তু বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাটির মাটি ধরে রাখা সম্ভব হয়না। তবে জনগনের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিনি এই রাস্তাটি এবার পাকা করবেন বলে আশ্বস্ত করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর