রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার ও সুবর্ণ জয়ন্তীর আহবান নব্য রাজাকার নির্মূলে জাগো নতুন প্রজন্ম

মাহমুদুল হাসান, চৌহালী (সিরজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৬:২১ অপরাহ্ন

নদী ভাঙ্গন আতংক ও গণকুয়াশার চাদরে ঢাকা সারা চৌহালী উপজেলা। শীতের শেষে বসন্তের সকালে হাজারো মানুষের হাতে ফুল নিয়ে অপেক্ষা।
চৌহালী সরকারি কলেজ শহীদ মিনারে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের জনতার। যে শিশু এসেছে বাবা ও মায়ের হাত ধরে সেই তো নতুন প্রজন্ম, বাঙালি জাতির উত্তরাধিকার। আজ তারাও মৌলবাদের উথানের প্রতিবাদে জেগে উঠেছে। রুখে দাঁড়ানোর শপথ নিয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণে শ্রদ্ধা জানাতে ঢল নামে চৌহালী কেন্দ্রীয় শহীদ মিনারে। মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত শক্তির শপথ জাগিয়ে তুলছে সবার। এদিবসে প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চৌহালী শহীদ মিনারে পুম্পস্তবক অর্পণ করা হয়। এর পর রাজনৈতিক সংগঠন উপজেলা আওয়ামী লীগ,বিএনপি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পূম্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজউদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসান, আবু সাঈদ বিদ্যুৎ ও আবু দাউদ সরকারসহ নানান শ্রেণী পেশার মানুষ এবং প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাজাকারের আস্ফালন রুখে দিতেই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগিয়ে তোলার সময় এসেছে এখন। উন্নয়ন ধারা বাধা গ্রস্থকারিদের কঠোর ভাবে জবাব দিতে প্রস্তত এদেশের মানুষ। উত্তর প্রজন্মকে আমাদের মুক্তি যুদ্ধে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচিত করিয়ে দিতেই হাত ধরে শহীদ মিনারে এনেছেন সন্তানদের। ইসলাম ও মায়ের ভাষা রক্ষা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে যারা জীবন দিয়েছেন সেই মুক্তিযুদ্ধের বীর শহীদ সন্তানদের প্রভাদ ফেরিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন ডিজিটাল যুগের ছোট মনিরা। আজ ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ৫০ বছর পুর্তির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীীর অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল দেশে উত্তরণে অপ্রতিরোধ অগ্রযাত্রায় মুজিব বর্ষের বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নতুন প্রজন্মের বজ্রকন্ঠে রুখে দিতেই প্রস্তত। মুক্তি যুদ্ধ দেখার সুযোগ হয়নি তবে বাবার সঙ্গে এসে তাদের স্মরণে স্মৃতিফলক টিতে ফুল দিয়ে আমিও গর্ভিত।

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর