সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে জাতির জনকের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

কে,এম আল আমিন :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

“বঙ্গবন্ধুর জন্ম দিন: রঙ ছড়ালো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের রাখাল রাজা, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। চৌহালী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন,স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে এ কর্মসূচী পালন করেন। চৌহালী উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে পূষ্পমাল্য অর্পণ, আনন্দ র‌্যালী, এবং কেক কাটা ও আলোচনা সভা হয়। ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কুরআন ও বাদ জোহর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করেন। স্কুল, কলেজ,মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দোয়া,আলোচনা সভা, মিলাদ, আনন্দ রেলী সহ বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন।আ’লীগের আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণিল জীবনীর উপর আলোকপাত করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর