সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শাহজাদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

বাবুল আকতার খান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হযেছে । এছাড়াও শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে ।
আজ বুধবার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে তোপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ,র‌্যালি,আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে । এছাড়াও এদিন দুপুর ১২টায় শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন আলোকচিত্র ও বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ছবি নিয়ে তৈরিকৃত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয় । এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করা হয় ।

দিনব্যাপি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী , উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার ভ’মি মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাসিবুল ইসলাম প্রমূখ ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর