সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীর উমারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রাজ্জাক সম্পাদক হেলাল

মাহমুদুল হাসান,চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে ১ ৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক মোল্লা। উপজেলার উমারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে ২২৩ ভোটে মোট  ২জন সভাপতি প্রার্থী ও ২জন সাধারণ সম্পাদক প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩১  ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুর রাজ্জাক মোল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাকিম ৮৫ ভোট পেয়েছেন।
ইউনিয়নে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ হেলাল উদ্দিন (বিএসসি) ১২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুল হাসান ৮৬ ভোট পেয়েছেন। রবিবার দিন ব্যাপী এই সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় হাপানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, সিরাজগঞ্জ-৫ আসনের এমপির পিএস ও চৌহালী উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিনের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর