সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গার হাটিকুমরুলে চার লেন সড়ক বাস্তবায়নে চলছে উচ্ছেদ অভিযান

কে,এম আল আমিন :
আপডেট সময়: বুধবার, ৩ মার্চ, ২০২১, ১১:০৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম কড্ডা হতে রংপুর-বগুড়া পর্যন্ত চার লেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চলছে উচ্ছেদ অভিযান। গত ২ দিন ধরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বরের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মঙ্গলবার ও বুধবার সকাল থেকে হাটিকুমরুল রোড গোল চত্বরের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান বুধবার (৩ মার্চ) দুপুরে জানান, পূর্বেই হাটিকুমরুল রোডের চারপাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ সহ মাইকিং করেছিল কর্তৃপক্ষ। এ আহ্বানে সাড়া দিয়ে কিছু ব্যবসায়ী দোকান পাট,ব্যবসা প্রতিষ্ঠানের আসবাব পত্র, তৈজসপত্র সরিয়ে নিয়েছে। আবার অনেকেই তাদের দোকান-ঘর, প্রয়োজনীয় জিনিস পত্র,বিলবোর্ড সরিয়ে না নেয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এর নেতৃত্বে এবং পুলিশের সহযোগীতায় এ সব উচ্ছেদ অভিযান শুরু করেছেন। তবে অনেক দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিলবোর্ড মালিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের মুল্যবান জিনিস পত্র,মাল ছামানা সরিয়ে নেয়ার সুযোগ দেয়নি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর