মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে সরকারীভাবে ধান ক্রয়ে উপজেলা চেয়ারম্যানের ইচ্ছা মতো তালিকা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ 

সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকারীভাবে ধান ক্রয়ে প্রকৃত কৃষকের নাম যাচাই-বাছাই করে দেওয়ার কথা থাকলেও, চৌহালী উপজেলা হচ্ছে অন্যরকম।এবার তালিকায় ঠাঁই পাচ্ছে না প্রকৃত কৃষক।ঠাঁই পেয়েছে উপজেলা চেয়ারম্যানের আস্থাভাজন ও স্বজনরা। চৌহালী উপজেলা চেয়ারম্যান মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই কারসাজি করছেন এবং তার তাদেরকে দিয়ে খাদ্য মওজুদ করছে। এতে প্রকৃত কৃষকের নাম উঠছে না-সরকারী ধান ক্রয়ের তালিকায়।

 

এতে করে চৌহালীর প্রকৃত কৃষকের মাঝে ক্ষোপের সৃষ্টি হচ্ছে। এবিষয়ে চৌহালী উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইকবাল হোসেন জানান,প্রকৃত কৃষকের নামের তালিকা আমাদের এসও দের দেওয়ার কথা। কিন্তু এবার সকল নাম আমরা যাচাই-বাছাই করে দিতে পারছি না, কারণ আমাদের না জানিয়ে চৌহালী উপজেলা চেয়ারম্যান প্রায় ৫০০ জন কৃষকের নামের তালিকা দিয়েছে। আমি ওনার(উপজেলা চেয়ারম্যান) তালিকায় স্বাক্ষর করবো না, কিন্তু চৌহালী খাদ্য অফিসের, অফিস সহকারী, মোঃ মিজান আমাকে বলেছেন, তাড়াতাড়ি উপজেলা চেয়ারম্যানের তালিকাটা স্বাক্ষর করে দেন,আমার জেলার খাদ্য কর্মকর্তা আসছেন, স্যারকে তালিকা দেখাতে হবে।

 

এবিষয়ে চৌহালী খাদ্য অফিসের, অফিস সহকারী মোঃ মিজান বলেন,উপজেলা চেয়ারম্যান আমাকে যেভাবে করতে বলেছে, আমি করেছি, তাই আপনাদের কি! আপনারা যা পারেন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর