মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীর উমারপুরে চেয়ারম্যান পদে আলোচনায় ডা. আব্দুল হালিম সরকার গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সভাপতির পিতার ইন্তেকাল রাণীনগরে আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরাদ্দের সুফল পাননি কৃষকরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল নাগরপুর উপজেলা জামায়াতের  আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী

করোনা যোদ্ধা সম্মাননা ক্রেস্ট পেলেন তাড়াশে নারী নেত্রী ইতি মিলন

আশরাফুল ইসলাম রনি, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১, ৩:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে করোনাকালীন সময়ে সেচ্ছায় সম্মুখ যোদ্ধা হিসেবে মানুষের পাশে থেকে কাজ করায় সম্মাননা ক্রেস্ট পেলেন উপজেলা সেচ্ছায় রক্তদান সংগঠনের নারী নেত্রী ইতি মিলন।
ইতি মিলন উপজেলার তাড়াশ পৌর সদরের সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলনের পুত্রবধু এবং তার ছোট ছেলে ম.ম জর্জিয়াস মিলনের স্ত্রী।

বুধবার সিরাজগঞ্জ সেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জ শহরের নর্থ টাউন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ করোনা যোদ্ধা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনটি।

সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোভিড-১৯ এর লকডাউনের দিনগুলোতে ভয়ভীতি উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ও উপজেলা সেচ্ছায় রক্তদান সংগঠন থেকে মুমুর্ষ রোগীদের রক্তদান করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন।

তাড়াশ উপজেলা সেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্য ইতি মিলন বলেন, মহৎ প্রাণ এই মানুষদের এভাবে উৎসাহ প্রদান করে সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আগামী দিনগুলোতে আরো সহায়ক হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর