শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

শিশু মোহাম্মাদ – মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২০, ৫:১৮ অপরাহ্ন

বিশ্ব নবী, দয়াল নবীর জন্ম
আব্দুল্লাহ ও মা আমেনার ঘরে,
বড় হয়েছেন তিনি
কঠোর পরিশ্রম করে ।

নবী আমার এতিম হয়
মাত্র ছয় বছরে,
শিশু জীবন কাটে তাহার
দাদা মোত্তালিব ও চাচা আবু তালিবের ঘরে।

মোহাম্মাদ (স:) এর সততায়
কুরাইশরা সবাই হয় খুশি,
ধন-সম্পদের হেফাজতে
রাখে সকল মক্কাবাসী ।

নবী আমার মোহাম্মাদ
সৎ ও বিশ্বাসীদের দলে,
আদর ও ভালবাসায় ডাকতো
সবাই আল-আমিন বলে।

দুধ মা হালিমা দেখেছে
দয়াল নবীর মহানুভবতা,
দুধ ভাইদের প্রতি ছিল
অনেক মায়া- মমতা।

শিশু নবীর সততায় মুগ্ধ হয়ে বলে
এক খ্রিষ্ট্রান যাজক কবি,
ইনজিল কিতাবে উল্লেখ আছে
এই শিশুই হবে শেষ রাসুল ও নবী ।

লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
মোবাইল- ০১৭৪০-৭১৪৬৫৬


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর