মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লালমোহনে করোনায় এক জনের মৃত্যু ; নতুন আক্রান্ত ৯

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মো: ইব্রাহিম আকাশ ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন সদর হাসপাতালে আলমগীর (৫০) জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৩ মে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকায় । পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকা ল্যাবে পাঠানো হলে বুধবার (২৭ এপ্রিল) রাতে রিপোর্ট পজেটিভ আসে।

মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আসায় লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন ডাক্তারসহ বেশ কয়েকজন নার্স ও স্টাফকে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে বোরহানউদ্দিনের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরো ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন ও লালমোহনে ২ জন রয়েছে। এ নিয়ে ভোলা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। সিভিল সার্জন রতন কুমার ঢালী এসব তথ্য নিশ্চিত করেছেনে। আক্রান্তদের সবাইকে আইসোলেশনের রাখার পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।

ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে এপর্যন্ত ভোলা থেকে ১ হাজার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করে করে পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছিল। রিপোর্টের ফলাফল এসেছে ১ হাজার ১০১ জনের। এর মধ্যে নেগেটিভ এসেছে ১ হাজার ৬৮ জনের এবং পজেটভ ৩৩ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর