শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

তালতলীতে ছেলেকে মাদক বিক্রীতে রাজি করাতে না পেরে মা-বাবাকে কুপিছে জখম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২০, ৬:৩১ অপরাহ্ন

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ছেলেকে ইয়াবা বিক্রীতে রাজি না করাতে পেরে মা-বাবাকে হারুনসহ তার সহযোগিরা কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার(২৭মে)বেলা ১১টার দিকে তালতলী সাংবাদিক ফোরামের এসে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি মিরাজ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মহারাজ পহলানের ছেলে মিরাজকে পাশবর্তী হারুন,নুর মিয়া ও ছত্তার মল্লিক ইয়াবা বিক্রীর প্রস্তাব দেন। এতে রাজি হয়নি মিরাজ ।

এর কয়েক মাস পর হারুন ও নুর মিয়া ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন। পরে জামিনে ছাড়া পেয়ে ফের আমাকে ইয়াবা বিক্রী করতে জোর করেন এতেও রাজি হইনি আমি। এরই জের ধরে গত ১৬ মে রাত ৭টার দিকে আমার বাড়িতে হারুন,নুরু মিয়া ও তার ছেলে আমাদের বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার মা-বাবাকে কুপিয়ে গুরুত্বর আহত করে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে ফেরে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে অবস্থার অবনতি দেখে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় তালতলী থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।এদিকে আমি মাদক ব্যবসায়ের সাথে জরিত না হতে চাইলে বিবাদীরা আমাকে জীবনাশের হুমকি দেয়। তাই কোনো উপায় না পেয়ে সংবাদকর্মী ভাইদের মাধ্যেমে প্রশাসনের নজরে আনার জন্য সংবাদ সম্মেলন করেছি।

এবিষয়ে হারুন বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগে সংবাদসস্মেলন করছে তার সম্পূর্ন মিথ্যা। তবে তারা নিজেরা মরামারি করছে সে জন্য আমাকে দোষরোপ করতেছে।মারামারির বিষয়ে আমি অনেক বার নিষেধ করছি তাদেরকে। এবিষয়ে তালতলী থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা কামরুজ্জমান মিয়া বলেন,লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর