মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈদের দিনে সাধারণ মানুষকে সচেতন করতে আরএমপির উপ-পরিদর্শকের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শাহিনুর ইসলাম (রাজশাহী কলেজ) প্রতিনিধি:

করোনা যুদ্ধের ফ্রন্টলাইনার হিসেবে মানবতার জয়গান গেয়ে চলেছে বাংলাদেশ পুলিশ এর প্রতিটি সদস্য। করোনা ভাইরাসের এই দুর্যোগের শুরু থেকেই মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ । সাধারণ মানুষক সচেতন করা, বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা উত্তোলন, সামাজিক দূরত্ব বজায় রাখতে টহল দেওয়া, অসহায়-দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করাসহ দরিদ্র কৃষক কৃষাণীদের শ্রমিক সংকটে ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কাজ অত্যন্ত মানবিকতার সাথে করে চলেছেন।

এবার পবিত্র ঈদ উল ফিতর এর দিন আরএমপির কর্ণহার থানার উপ- পরিদর্শক জনাব এএসএম সাইদুজ্জামান নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করতে আগে থেকেই ছুটে চলেছে গ্রামের বিভিন্ন বিনোদন স্পটে । সেখানে ছড়িয়ে দিচ্ছেন সচেতনতা বার্তা। উপ-পরিদর্শক এএসএম সাইদুুুুজ্জামান বলেন, “কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের পূর্ব পর্যন্ত এর একমাত্র সমাধান সামাজিক দূরত্ব বজায় রাখা।

কিন্তু ঈদে মানুষের ভিতরে সচেতনতার অভাব দেখা দিয়েছে আর এসব সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।এবারের ঈদ হোক ত্যাগের,যে যার অবস্থান থেকে আমরা যদি ত্যাগ স্বীকার করি তাহলে এই করোনা দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।“


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর