সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি পূণঃগঠন : সভাপতি হাসেম, সম্পাদক মিলন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:০৭ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রে ধারা ১৭ উপধারা-১ মোতাবেক এবং গত ১৯ অক্টোম্বর-২০২০ তারিখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাইফুল হক প্রেরিত পত্রের ক্রমিক ০৩ শাখা সম্মেলন ও জেলা কাউন্সিল ০১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী-২০২১ প্রত্যেক সাংগঠনিক জেলায় শাখা সম্মেলন এবং ০১ ফেব্রয়ারী থেকে ১০ মার্চ-২০২১ এর মধ্যে জেলা কাউন্সিল সম্পন্ন করার কথা বলা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে এবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল ২৩ ডিসেম্বর-২০২০ রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় পার্টি অফিসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আবুল হাসেম এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নির্মল বড়ুয়া মিলন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির অন্যান্য নেতারা হচ্ছেন, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, তপন জ্যোতি চাকমা, মো. আব্দুল আলেম, জুঁই চাকমা ও চন্দ্রিকা চাকমা, বিকল্প সদস্য মো. আব্দুল মান্নান (রানা), আতো মারমা, সাজু চাকমা ও জগৎমিত্র চাকমা।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য পূনগঠিত করা হয়।
উল্লেখ্য গত ১২ আগষ্ট-২০১৮ ইংরেজি তারিখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়। ২ বছর ৪ মাস পর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটি পূণঃ গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর