মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হরিপুরে ১৩৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর /ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপরে ১৩৯ বোতল ফেনসিডিলসহ করিমুল (২২) ও নবাব (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় হরিপুর উপজেলার চাপাসার সীমান্তের ৩৪৭/৩এস পিলার এলাকায় ১০০ গজ বাংলাদেশের অভ‍্যান্তর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত করিমুল হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের নুর ইসলামের ছেলে ও নবাব একই গ্রামের আশরাফ আলীর ছেলে।

বিজিবির দিনাজপুর ৪২ ব‍্যাটালিয়নের চাপাসার বিওপির কমান্ডার নায়েব সুবেদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিপুর উপজেলার চাপাসার বিওপির ৩৪৭/৩এস নং পিলার এলাকায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেনসিডিলসহ করিমুল (২৩) ও নবাব (১৯) নামে দুই ব‍্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর