শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

পুলিশ কর্মকর্তার স্ত্রী ভাঙ্গুড়ার তানিয়ার করোনায় মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৯:৩৯ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মনিরুল ইসলাম তানজুর কন্যা তানিয়া ইসলাম নিপা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) নিপা পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের মিলন আহমেদের স্ত্রী। মিলন টাঙ্গাইল হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত আছেন।

 

পরিবার সূত্রে জানা যায়, তানিয়া ইসলাম নিপা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি-জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন। এ অবস্থায় গত ২ সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর থেকেই নিপা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবারে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ সোমবার সন্ধ্যার দিকে সে মারা যায়। এদিকে নিপা মারা যাওয়ার পর থেকে তার পরিবারে চলছে শোকের মাতম। উল্লেখ্য, নিহত নিপা ভাঙ্গুড়া এসকেএসবি ক্যাবল নেটওয়ার্কের পরিচালক রকিবুল বাবুলের ভাগিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর