মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেন, বান্দরবান জেলার  পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) সকালে পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন।
একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার  প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর