বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় পুকুর মালিককে মারপিট করে ১৫ লাখ টাকার মাছ ধরার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় নুরুল ইসলাম খা (৬০) নামে এক পুকুর মালিককে মারপিট করে ১৫ লক্ষ টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নুরুল উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং প্যানেল চেয়ারম্যান। শনিবার উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটার রোকনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে,ওই এলাকায় নুরুল ইসলাম খা‘র ৫টি পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নেয় পাথরঘাটা রোকনপুর গ্রামের শাহিবুল ইসলাম পিপুলের নেতৃত্বে শতাধিক ব্যাক্তি।

 

নুরুল ইসলাম খা বলেন,আমি বাঁধা দিতে গেলে শাহিবুল ইসলাম পিপুল বাঁশের লাঠি দিয়ে আমাকে বেধম মারপিট করে। এ সময় তার সঙ্গের ওই লোকজন আমার পুকুর থেকে মাছ ধরে নেয় এবং মারাত্নক ক্ষতি সাধন করে। এ ব্যাপরে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক বলেন,ঘটনাটি সম্পর্ন উদ্দেশ্য প্রোনদিত ভাবে শাহিবুল ইসলাম পিপুলের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোক জোরপূর্বক নুরুল ইসলামের ৫টি পুকুর থেকে মাছ ধরে নেয় এবং মারপিট করে তাকে গুরুত্বর আহত করে।

 

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নুরুল ইসলাম খা ও শাহিবুল ইসলাম পিপুল উভয়ই বাদি হয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর