সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ১০:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:  
সিরাজগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে ‘সংকট, সংগ্রাম, সাফল্য ও মানবিকতার মহান সংগঠন’ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বাদ আছর শহরের এস. এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ভিপি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, আলহাজ্ব ইউসুফ সূর্য্য,  মোস্তফা কামাল খান, হাজী ইসহাক আলী প্রমুখ। এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করেন জেলা যুবলীগ।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর