মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

 মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ২০০ দুঃস্থ্য  মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২২ মে ২০২০, নাগরপুর উপজেলার সানিডেল কিন্ডারগার্ডেন এর মাঠে করোনা ভাইরাস  এর সংক্রমণ রোধে  সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিবছরের ন্যায় এবারও অসহায় ২০০ মানুষের মাঝে কাপড় ও লুৃঙ্গি বিতরন করা হয়। একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা যে কোন দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে।
 একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন এর সার্বিক তত্ত্বোবধানে এবং সভাপতি মোঃ আজিম হোসেন এর অনুপ্রেরণায় ও সংস্থার উপদেষ্টা সহ সকল সদস্যদের সহযোগীতায় দীর্ঘ ১০ বছর যাবত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সেবামুলক সামাজিক কর্মকাণ্ড করে আসছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের শুরুলগ্ন থেকে সংস্থার সদস্যারা নাগরপুর  উপজেলার মামুদনগর, গয়হাটা, সহবতপুর ও নাগরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলসমুহ ঘুরে ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত ৭০০ সাবান, ২০০ মাস্ক ও সচেতনা মুলক ২ হাজার লিফলেট বিতরণ সহ হ্যান্ড মাইকে সর্তকতা অবলম্বনে কি কি করণীয় তা প্রচার করে। সেই সাথে করোনায় কর্মহীন হয়ে পড়া ৪০টি পরিবারের প্রতিটি পরিবার কে ১০কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ২লিটার তৈল, ১কেজি লবণ, ১কেজি পেয়াজ ও ২টি করে সাবান বিতরণ করে।
 এসময় অন্যান্যর মধ্যে  আরো উপস্থিত উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর মহিলা অর্নাস কলেজর অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া, মোঃ নুরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহমান, এড: আশরাফুন নাহার সহ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সকল সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর