মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটোয়ারীতে ইমাম – মুয়াজ্জিনগনের মাঝে অর্থ সহায়তা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনগনের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার ( ২১ মে) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিজন ৩৫০/- টাকা হারে ২০৮ জনের মোট ৭২,৮০০/- ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

পরে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ জামে মসজিদে তালিকা মোতাবেক ইমাম ও মুয়াজ্জিনগনের মাঝে নির্ধারিত অর্থ বিতরণ করেন। এসময় পঞ্চগড় জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সদস্য সচিব হাফেজ মোঃ বেলাল হোসেন, অর্থ সচিব মুফতি মুহিবুর রহমান, সদস্য মাওঃ মকছেদুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ তাহেরুল ইসলাম, ছোটদাপ তাহফিযুল কুরআন হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মোঃ মখলেছুর রহমান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর