মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিখোঁজের একদিন পর পুকুরের পানি থেকে জহিরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ নিহতের স্বজনদের বরাদ দিয়ে জানান, পরিবারের দাবি গতকাল মঙ্গলবার বিকালে নিখোঁজ হয় জহিরুল। তাকে রাতভর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

নিখোঁজের একদিন পর বুধবার দুপুরে নিহতের লাশ মাঠের মধ্যে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত জহিরুল ইসলাম ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দস্তমপুর গ্রামের মতিউর রহমান এর ছেলে। এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এটি হত্যা নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর