মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাহেরপুর পৌরসভায় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মোঃ আঃ আলিম সরদার,রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মসজিদের ৯০ জন ইমাম, মোয়াজ্জিন ও খতিবের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের উদ্যোগে তাহেরপুর পৌর অফিসের হল রুমে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং ইফতারির বিতারণ এর আয়োজন করা হয়।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বাক্কার মৃধা মুনছুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল আজাদ, পৌর সচিব মতলেবুর রহমান মতলু, তাহেরপুর পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,দপ্তর সম্পাদক জাহিদুল আকরাম,তাহেরপুর পৌর যুবলীগের ভারঃ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, তাহেরপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলার ও আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক, তাহেরপুর পৌরস্টাফ,হাবিবুর রহমান হাবু,জাহাঙ্গির আলম, মাহাবুর প্রমুখ।

ঈদ উপহার বিতরণের সময় তাহেরপুর পৌর মেয়র বলেন, আজকের এই আয়োজন শুধুমাত্র ঈদ উপহারের জন্য নয়। আপনাদের কথা সমাজের সকল মানুষের কাছে পৌঁছায়। করোনাভাইরাসের সংক্রমণ যেন না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার পাশাপাশি এবারের ঈদ যেন সবাই স্ব স্ব স্থানে করে। সে ব্যাপারে আপনারা সবাইকে অনুরোধ করবেন যাতে করোনা ভাইরাসের সংক্রমণ না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর