মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গৌরনদীতে তিন’শত পরিবারের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে ঈদ সামগ্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে মঙ্গলবার দিন ব্যাপী তিন’শ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে ঈদ সামগ্রী । উপজেলার হোসনাবাদ গ্রামের প্রবাসী আকন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১০কেজি চাল, ১কেজি চিনি, ১কেজি মশুর ডাল, ১লিটার তৈল, ৩কেজি আলু, ২কেজি পিয়াজ, ২প্যাকেট সেমাই, গুড়া দুধ ও একটি সাবানসহ ঈদ সামগ্রী বিতরনের কার্যক্রম হোসনাবাদ বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্ধোধন করা হয়।

কার্যক্রমের উদ্ধোধন করেন সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা মোঃ জাহিদ হোসেন, মোঃ আজাদ আকন, তৈয়ব আলী আকন, কায়ুম আকন, শামীম সিকদার, নান্টু আকনসহ প্রমুখ। শেষে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী আকন সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন জানান, তাদের এ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর