মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শতাধিক দূস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর – ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

করোনা ভাইরাস নামক বৈশ্বিক মহামারীর কারণে ঠাকুরগাঁও জেলার সীমান্ত ঘেষাঁ হরিপুর উপজেলার কর্মহীন হয়ে পড়া দূস্থ ও অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” নামক একটি সামাজিক সংগঠন। ১৯৯৯ইং সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে যেসব ছাত্ররা এসএসসি পাশ করেছেন তারাই মূলত এ সংগঠনের সদস্য।

রবিবার সকাল সাড়ে ১০টায় এসএসসি ব্যাচ ১৯৯৯ইং-হরিপুর এর আয়োজনে বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণসহ উপজেলার বিভিন্ন গ্রামে সামাজিক দূরুত্ব বজায় রেখে ২য় পর্যায় আরো শতাধিক দূস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ৪শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” এর সদস্য সামশুল হুদা, সুদীপ্ত মজুমদার রিটু, মাসুদ রানা চৌধুরী, সাংবাদিক কবিরুল ইসলাম কবির, ইউসুফ আলী, কামাল চৌধুরীসহ অন্যান্য সদস্যগণ। তারা জানিয়েছে যতদিন করোনা ভাইরাস আছে ততোদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর