রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বাল্যবিয়ে বন্ধ করার রেকর্ড গড়েছেন বেলকুচির ইউএনও আনিসুর রহমান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান অভিযান চালিয়ে একই দিনে ৫ টি বাল্য বিয়ে বন্ধ করলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনি এসব বাল্যবিয়ে বন্ধ করেন। শুধু তাই নয়, বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়। এর আগে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) অভিযান চালিয়ে এমন সাতটি বাল্যবিয়েও বন্ধ করেন তিনি।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী (১৩), পৌরসভার সোহাগপুর গোহাটা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) ও দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী (১৪), ক্ষিদ্রগোপরেখী গ্রামে একাদশ শ্রেণির ছাত্রী (১৭) এবং সবশেষে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুকুরিয়া বেড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করা হয়। পাঁচটি বাল্য বিয়েতেই কনে ছিল অপ্রাপ্তবয়স্ক।

 

এসব বিয়ের আয়োজন করায় অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রত্যেক ক্ষেত্রে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অভিভাবকদের কাছে মুচলেকা নেওয়া হয়। উল্লেখ্য,ইতিপুর্বে তিনি সিরাজগন্জ সদর ও চৌহালীতে কর্মকালীন সময়ে ২০০ বাল্য বিয়ে বন্ধ করে রেকর্ড গড়েছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর