শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

পাবনার চাটমোহরে গৃহসজ্জা সামগ্রী’র ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রডেস হোম ডেকোর’-এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৫:১৯ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনা জেলার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহ্ফিলের মাধ্যমে গৃহসজ্জা সামগ্রী’র নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রডেস হোম ডেকোর’ শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধনী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব। ধর্মীয় আলোচনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: নূরুল আমিন।

 

মিলাদ ও দোয়া মাহ্ফিল পরিচালনা করেন হাফেজ খন্দকার মো: আবুল বাশার সমাজী। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি পরিচালক (অব:) ডা. এম. এ. মজিদ, পাবনা বার-এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, চাটমোহর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো: নাজিম উদ্দিন মিয়া, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজু, একই কলেজের সহকারি অধ্যাপক খলিল উদ্দিন হায়দার শান্ত, স্যাকমো পাবনা জেলা শাখার সভাপতি ডা. মো: মতিউর রহমান।

 

এছাড়াও নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধিকারী মো: ফিরোজ কবির মনি, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মো: রবিউল ইসলাম, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন বাবু সহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও মুসুল্লীগণ মিলাদ ও দোয়া মাহ্ফিলে অংশ গ্রহণ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর